জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন জসিম উদ্দীন। তিনি অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম হয়েছে।
ট্রাক প্রতীকের এই প্রার্থী বলেন, ভোট কারচুপি, কেন্দ্র দখল, অবৈধভাবে টাকা বিতরণ এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে। পরে হাইকোর্টে করা রিট আবেদনও খারিজ হয়ে যায়। ফলে এ আসনে বিএনপির কোনো সরাসরি প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দীনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেয় দলটি।
এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জামায়াত জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গেই মূলত প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন জসিম উদ্দীন।
তবে জসিম উদ্দীনের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।