এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
১৯ আগস্ট ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে অভিযোগ করা হয়েছে, নির্বাচনী হলফনামায় আবদুল হান্নান মাসউদ গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।
রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে। রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এ ছাড়া রিটে সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে তাৎক্ষণিক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। হলফনামায় তথ্য গোপনের অভিযোগের বিষয়টি আদালতে উপস্থাপনের পর এ বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।
নোয়াখালী-৬ আসনটি হাতিয়া উপজেলা নিয়ে গঠিত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত প্রার্থী হিসেবে আবদুল হান্নান মাসউদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।