বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
মিরপুর শীর্ষে •

রাজধানীতে অপরাধ দমনে ডিএমপির অভিযান, গ্রেফতার ৫৬৫


রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৬৪টি মামলা দায়েরের পাশাপাশি ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, গাঁজা, হেরোইন, এস্কাফ, ককটেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। বিভাগভিত্তিক গ্রেফতারে ১৪৩ জন নিয়ে শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ।

১৮ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ণ 

রাজধানীতে অপরাধ দমনে ডিএমপির অভিযান, গ্রেফতার ৫৬৫
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য, বিস্ফোরকসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগে ৭০ জন, ওয়ারীতে ৯১ জন, মতিঝিলে ৫৮ জন, তেজগাঁওয়ে ৬৮ জন, মিরপুরে ১৪৩ জন, গুলশানে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৫ জন এবং গোয়েন্দা পুলিশের অভিযানে একজন রয়েছেন।

অভিযানকালে পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন এবং ৯ বোতল এস্কাফ উদ্ধার করে।

এ ছাড়া একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।