জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে এবং কিছু কেন্দ্রে ভোট ডাকাতির চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির নেতাকর্মীদের নিয়ে তিনি ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে বের হওয়ার পথে তাদের ওপর হামলা করা হয়। সেনাবাহিনীর উপস্থিতিতেই তার মাথায় আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, ঘটনার পর সেনাবাহিনীকে অভিযোগ জানানো হলে তারা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ঢাকা-৮ আসনের অন্তত দুটি কেন্দ্র- রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র—ঝুঁকিপূর্ণ। সেখানে ‘ভোট ডাকাতির মহোৎসব’ চলছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
মির্জা আব্বাসকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি যদি হারার ভয়ে থাকেন, তাহলে নির্বাচনের খেলায় থাকবেন না। ভোট বানচাল করবেন না। গণতন্ত্র রক্ষায় অনেক মানুষ জীবন দিয়েছেন।” এসময় তিনি আরও বলেন, এতদিন তাদের পক্ষ থেকে পাল্টা আঘাত করার ইচ্ছা ছিল না। তবে আবার হামলা করা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যে রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খানখান করে দেবো। তছনছ করে দেবো। নির্বাচনে জয়ী হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো।”
তবে এ বিষয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।