জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে কে সরকার গঠন করবে, তা এ দেশের জনগণই নির্ধারণ করবে। দিল্লির কোনো ষড়যন্ত্র এ দেশে মেনে নেওয়া হবে না এবং ভবিষ্যতেও দিল্লির তল্পিবাহক সরকার বসতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় কুতুবদিয়া ও মহেশখালীর উন্নয়ন এবং স্থানীয় সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন হওয়া সত্ত্বেও আমদানি করায় কুতুবদিয়ার লবণচাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। হামিদুর রহমান আযাদ নির্বাচিত হলে লবণ আমদানি বন্ধ করে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে এবং চাষিরা তাদের শ্রমের সঠিক মূল্য পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে নেজামে ইসলামী, খেলাফত মজলিস এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারাও বক্তব্য দেন।