পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতভর ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা ১৮১টি আসনে জয় পেয়েছেন। ৩০০ আসনের জাতীয় সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সে হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের পথে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, এ বিজয়ের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনী ফলাফলকে দলটির নেতারা জনগণের আস্থা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন।
সংসদে সাত নারী -
এই নির্বাচনে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিজয়ী হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন। তারা হলেন—
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা
ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
সিলেট-2 আসনে তাহসিনা রুশদীর লুনা
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ
ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল
নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন রুমিন ফারহানা, যিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
দলটির নেতাকর্মীরা বলছেন, নারী প্রার্থীদের এ জয় বিএনপির রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলক অবস্থানের ইতিবাচক প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, নারী নেতৃত্বের উপস্থিতি ভবিষ্যতে সংসদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।