পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে বিশেষভাবে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
লে. কর্নেল ফুয়াদ মাসরুর বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা–যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ- এই তিন ভাগে বিভক্ত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ এলাকা ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল ফুয়াদ মাসরুর বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাই-বাছাইয়ের প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানানো হয়েছে। ভুল বা উসকানিমূলক তথ্য প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেও সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বা সন্দেহজনক কিছু দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।