পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে নতুন ডিজাইনের ১০ টাকার নোট বাজারে ছাড়া হবে। নতুন নোটের নকশায় দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের পাশাপাশি জাতীয় ও সমসাময়িক প্রতীকগুলোর সংমিশ্রণ করা হয়েছে।
নোটটির সম্মুখ ভাগে স্থান পেয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিত্র এবং জাতীয় ফুল শাপলার ছবি। পেছনের দিকে যুক্ত করা হয়েছে জুলাই-২৪ গ্রাফিতি, যা সাম্প্রতিক সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে নোটের নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া নোটের জলছাপে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের ছবি। এই জলছাপ নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের জাতীয় ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর ফলে প্রচলিত ১০ টাকার নোট বাতিল হচ্ছে না। পুরোনো নোটের পাশাপাশি নতুন নোটও সমানভাবে লেনদেনে ব্যবহৃত হবে।