পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২৭ জানুয়ারী ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টার জন্য নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে মঙ্গলবার ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন নৌ-সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি ও বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্রসহ) এবং নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করা যাবে বলে জানানো হয়েছে।
এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জরুরি সেবাদানকারী সংস্থা- যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাজে ব্যবহৃত নৌযানের ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রধান প্রধান নৌ-পথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহনসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের কার্যকর ব্যবস্থা নিতে পারবে। একই সঙ্গে ভোটার ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় প্রয়োজন ও বাস্তবতার আলোকে উল্লিখিত নিষেধাজ্ঞার পাশাপাশি প্রয়োজনে আরও কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা শিথিল করা যেতে পারে।