পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১ জানুয়ারী ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে ২০২৬ সালকে বরণ করতে রাজধানীর আকাশে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। অনেক এলাকায় রাত ১১টা থেকেই পটকা ফাটানো শুরু হয়।
এদিকে রাজধানীর মিরপুরে আতশবাজি ফোটাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে মিরপুর ৭ নম্বর এলাকার একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের একটি বহুতল ভবনের একাংশজুড়ে আগুন জ্বলছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার আকাশে আতশবাজি ও পটকা ফোটাতে দেখা গেছে। অনেক এলাকায় উচ্চ শব্দে পটকার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে রাজধানীতে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শোক পালনকালীন সময়ে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
তবে এসব নির্দেশনা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোর ঘটনা ঘটেছে, যা নিয়ে জনমনে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেয়েছে।