বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ছয়জন দগ্ধ


রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

৬ ডিসেম্বর ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ণ 

আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ছয়জন দগ্ধ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে আগারগাঁও এলাকা থেকে ছয়জন দগ্ধ রোগীকে বার্ন ইউনিটে আনা হয়। তিনি বলেন,
“বর্তমানে তাদের ড্রেসিং চলছে। এই মুহূর্তে দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ জানানো সম্ভব নয়।”
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন, রাতে বাসার ভেতরে গ্যাস জমে থাকার কারণে সকালে আগুন জ্বালানোর সময় বা কোনো স্পার্ক থেকেই বিস্ফোরণ হতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।