পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
৩ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
মন্ত্রণালয় জানায়, বিদেশি বিমানবন্দরে কিছু চোরাচালানি সাধারণ প্রবাসীদের মাধ্যমে স্বর্ণ, দামি মোবাইলসহ নানা পণ্য পাচারের চেষ্টা করে। তাই বিদেশ থেকে ফোন আনলে ক্রয় রসিদ বা বৈধ কাগজ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ফোন আমদানির শুল্ক উল্লেখযোগ্য হারে কমছে
বর্তমানে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে প্রায় ৬১ শতাংশ শুল্ক দিতে হয়। সভায় এই হার উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বৈধ পথে মোবাইল ফোন আমদানির পরিমাণ বাড়বে, দাম কমবে, এবং নকল/চোরাই ফোনের প্রবণতা কমবে বলে আশা করছে মন্ত্রণালয়।
তবে আমদানি শুল্ক কমালে স্থানীয় কারখানাগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য অভ্যন্তরীণ উৎপাদিত ফোনের ওপর শুল্ক ও ভ্যাটও সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠক হয়েছে।
সতর্কতা: আপনার নামে কেউ সিম ব্যবহার করছে কিনা দেখুন
বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে বলা হয় -
আপনার অজান্তে কেউ আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে কি না নিয়মিত পরীক্ষা করুন।
কারণ আপনার সিম ব্যবহার করে সাইবার অপরাধ, অনলাইন স্ক্যামিং, মোবাইল জুয়া বা মোবাইল ব্যাংকিং - সংক্রান্ত অপরাধ ঘটতে পারে। নিজের নামে নিবন্ধিত সিম ছাড়া অন্য কারও সিম ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশি পুরোনো ফোনের ডাম্পিং বন্ধে ব্যবস্থা
সভায় আরও জানানো হয় -
বিদেশ থেকে পুরোনো ফোন এনে কেসিং বদলে নতুন হিসেবে বিক্রি এ ধরনের ডাম্পিং বন্ধ করা হবে। ভারত, চীন, থাইল্যান্ড থেকে আসা ফ্লাইটগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। বিমানবন্দর ও স্থলবন্দরে শিগগিরই যৌথ অভিযান চালানো হবে।
ডেটা সুরক্ষায় নতুন আইন আসছে
প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ এ - সিম রেজিস্ট্রেশনের ই-কেওয়াইসি, ডিভাইসের আইএমইআই রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন উপাত্ত লঙ্ঘন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
বিজ্ঞানভিত্তিক তথ্য ছাড়া বিভ্রান্তিকর গুজবে কান না দিতে জনগণকে অনুরোধ করা হয়েছে।