পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১২ আগস্ট ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যায়ে ১৩০০ মিটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত হাওয়ায় সেই কাজের মান পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার(১২ আগস্ট) কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন এই কাজের পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশনের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্ব একটি টিম।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক খালিদ হোসেন, ইউএনও(ভারপ্রাপ্ত)কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ স্থানীয় গন্যমান্যরা।
পরিদর্শন শেষে সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, এই প্রকল্পের অনিয়ম দুর্নীতির অভিযোগ আমাদের দুদকে জমা পরে তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই অভিযান। সারেজমিনে এসে আমরা যেটুকু পেয়েছি। তাতে বুঝতে পারছি এটা একটি অপরিকল্পিত প্রজেক্ট। এই প্রজেক্ট ৪ কোটি ৮৬ লক্ষ টাকার মধ্যে ১ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে, যে পুরো টাকাটাই জলে ভেসে গেছে। এই প্রজেক্টের শুরুতে একটি টেকসই পরিকল্পনা গ্রহন করা উচিৎ ছিল। তা করা হয়নি। আমাদের কাছে জমা পড়া অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা মাঠে যা পেয়েছি এর রিপোর্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে শীগ্রই জমা দিব। কমিশন থেকে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।