চিরনিদ্রায় শায়িত কারিনা হামিদ, গজারিয়ায় সম্পন্ন দাফন
২০ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের পাশের পোস্ট অপারেটিভ রুমে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পোস্ট অপারেটিভ রুম, ইমার্জেন্সি অপারেশন থিয়েটার ও আশপাশের বিভিন্ন কক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় হাসপাতালের ভেতরে এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে শুরু হয় ছোটাছুটি।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আরও ছয়টি ইউনিট যোগ দেয়। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে কয়েকজন রোগী ও স্বজন তৃতীয় তলার জানালা থেকে নিচে লাফ দেন। এতে কয়েকজন আহত হন। এছাড়া উদ্ধার অভিযান চালাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যও। আহতদের মধ্যে হাসপাতালের নার্স রিপা ও শারমিনকে খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
আগুনে পোস্ট অপারেটিভ রুম, ইমার্জেন্সি ওটি বিভাগের বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।