এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
১০ মার্চ ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) জানিয়েছে, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত ছুটির কারণে আগামী ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।
মঙ্গলবার (১০ মার্চ) নোয়াবের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরই সংবাদপত্রে নির্দিষ্ট সময়ের জন্য ছুটি ঘোষণা করা হয়, যাতে সংশ্লিষ্ট কর্মীরা উৎসবটি পরিবার-পরিজনের সঙ্গে উদযাপন করতে পারেন।