মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা, তিউনিসিয়ার সঙ্গে ব্রাজিলের হতাশার ড্র


বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে তিউনিসিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় হাতছাড়া করেছে ব্রাজিল। ১–১ গোলে ড্র করা ম্যাচে দুটি পেনাল্টি পাওয়া সত্ত্বেও একটি কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিউনিসিয়া ২৩তম মিনিটে হাযেম মাসতৌরির গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এস্তেভাও সমতায় ফেরান ব্রাজিলকে।

১৯ নভেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ 

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা, তিউনিসিয়ার সঙ্গে ব্রাজিলের হতাশার ড্র
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিশ্বকাপ প্রস্তুতি পর্বে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে তিউনিসিয়ার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জয়ের দারুণ সুযোগ থাকলেও লুকাস পাকেতার পেনাল্টি মিসে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। এর আগে সেনেগালকে ২–০ গোলে হারিয়ে দুর্দান্ত ফল পেয়েছিল দলটি।

তিউনিসিয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ২৩তম মিনিটে আলি আবদির নিখুঁত থ্রু পাস ধরে ব্রাজিল গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন হাযেম মাসতৌরি। পিছিয়ে পড়ার পর ছন্দে ফেরার চেষ্টা শুরু করে ব্রাজিল। প্রথমার্ধের শেষ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে তারকা ফুটবলার এস্তেভাও দুর্দান্ত এক শটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান। জাতীয় দলের হয়ে চার ম্যাচে এটি তার চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধে সুযোগ সৃষ্টি করলেও ফিনিশিং ব্যর্থতায় এগোতে পারেনি ব্রাজিল। ৭৮তম মিনিটে আবারও পেনাল্টি পায় দলটি। বদলি হিসেবে নামা লুকাস পাকেতা স্পট কিকে গোলের সুযোগ পেলেও বল ক্রসবারের ওপর দিয়ে মেরে বসেন। ফলে জয়ের সম্ভাবনা হাতছাড়া হয়ে যায় ব্রাজিলের।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ১–১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এই ম্যাচটি ছিল চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ ব্রাজিলের জন্য— আর সেই ম্যাচেই পেনাল্টি মিসে জয় হারিয়ে ফেলায় সমর্থকদের মাঝে দেখা দিয়েছে হতাশা।