পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১৪ এপ্রিল ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
নারী ক্রীড়া সংস্থার জন্য বিশেষ ঘোষণা আসার ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, নারী ক্রীড়াবিদদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে, যা অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত বৈশাখী ক্রীড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যকে সামনে রেখে মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোকে পুনরায় পরিচিত করানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
নারী ক্রীড়াবিদদের উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করে বলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও ক্রীড়াঙ্গনে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিগগিরই নারী ক্রীড়া সংস্থার জন্য বিশেষ ঘোষণা দেওয়া হবে।
খেলাধুলাকে সামাজিক পরিবর্তনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলা ও উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা সম্ভব। সমাজের সব ধরনের বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি মননশীলতা, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।