বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১০ এপ্রিল ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ
ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। ৮-১১ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শ্রীলংকাকে ৩-১ সেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ, সঙ্গে জিতে নেয় স্বর্ণ পদক।
এই সাফল্যের ফলে আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলংকা ও নেপাল- তিন দলই সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করে বাংলাদেশ।
ফাইনাল ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে বিকেএসপির আবুল হাসেম হাসিব ২-৩ গেমে হেরে যান শ্রীলংকার ভিয়ানদুয়া আকাইনের কাছে। তবে এরপর ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্বিতীয় ম্যাচে নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে হারিয়ে সমতা ফেরান। তৃতীয় ম্যাচে জয় ইসলাম একই ব্যবধানে (৩-০) মুনাসিংহা হারিনকে পরাজিত করে বাংলাদেশকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে দলের স্বর্ণপদক নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপেও অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর ২০২৩ সালে ভারতের অরুণাচল এবং ২০২৪ সালে শ্রীলংকার ক্যান্ডিতে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দলকে। আর গত বছর নেপালের কাঠমান্ডুতে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার আবারও স্বর্ণ জয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার টেবিল টেনিসে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করল বাংলাদেশের উঠতি তরুণরা।