ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২২ জানুয়ারী ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, প্রস্তাব ও নীতি অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রেস সচিব জানান, বৈঠকে মোট ১৩টি প্রধান এজেন্ডা আলোচনা হয়েছে। এর মধ্যে ১১টি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে এবং দুটি অধ্যাদেশের খসড়া আরও পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।
অনুমোদিত অধ্যাদেশ ও নীতি
উপদেষ্টা পরিষদ নিম্নলিখিত অধ্যাদেশ ও নীতির খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে:
১।বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন (রোহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬
২।নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬
৩।বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬
৪।জুয়া প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬
৫।ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬
৬।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারি অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ, ২০২৬
৭।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারি কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ, ২০২৬
এছাড়া তথ্য অধিকার অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন পেয়েছে।
বিনিয়োগ, অর্থনীতি ও আন্তর্জাতিক চুক্তি
উপদেষ্টা পরিষদ বাংলাদেশের অর্থনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ককে এগিয়ে নিতে অনুমোদন দিয়েছে:.
১।বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) চুক্তির খসড়া
২।বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (বিজিইপিএ) স্বাক্ষরের প্রস্তাব.
৩।জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬
ভোট ও নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত
আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটার উপস্থিতি বাড়াতে এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদ ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে।
পর্যালোচনার জন্য ফেরত পাঠানো অধ্যাদেশ
১।মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬
২।বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) নীতি, ২০২৬
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহ্মদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় আগ্রহী।
উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তগুলো আগামী কয়েক মাসে নীতি ও আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।