শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিমানবন্দর ও আশপাশে ড্রোন উড়ানো নিষিদ্ধ


বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

২৩ ডিসেম্বর ২০২৫, ২:৩১ অপরাহ্ণ 

বিমানবন্দর ও আশপাশে ড্রোন উড়ানো নিষিদ্ধ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিমানবন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

বেবিচক জানায়, ১৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় অনুমোদনহীন কোনো ড্রোন উড়ানো যাবে না। এক বিজ্ঞপ্তিতে বেবিচক উল্লেখ করে, দেশে অনুমোদনহীন ড্রোন উড়ানো বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ ধরনের কার্যক্রম ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০ এর পরিপন্থি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ প্রয়োজনে যদি ড্রোন উড়ানো একান্ত প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এ ছাড়া বেবিচকের অনুমতি ছাড়া ড্রোন উড়ানো থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করে অনুমোদনহীন ড্রোন উড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।