বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১৯ ডিসেম্বর ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসে। একপর্যায়ে শাহবাগের দিক থেকে একটি মিছিল প্রথম আলো কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এ সময় বিক্ষুব্ধরা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।একপর্যায়ে মিছিল থেকে কিছু লোক প্রথম আলো কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। তারা অফিসের কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে দেয়, কম্পিউটার ও আসবাবপত্র নিচে ফেলে দেয়। পরে কার্যালয়ের সামনের অংশে অগ্নিসংযোগ করা হয়। আগুনের লেলিহান শিখায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের পর বিক্ষুব্ধ জনতা খানিকটা দূরে ফার্মগেটে অবস্থিত বহুতল ডেইলি স্টার ভবনের সামনে জড়ো হয়। সেখানে তারা ভবনের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করে।ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিক্ষুব্ধ জনতাকে অগ্নিসংযোগ থেকে নিবৃত করার চেষ্টা করতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, প্রথম আলো ও ডেইলি স্টারের আগুনের ঘটনায় তিনটি ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে বিক্ষুব্ধ জনতার কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিভিন্ন স্থানে আটকা পড়ে।
তিনি আরও বলেন, “সেনাবাহিনীর সহায়তায় প্রথম আলো কার্যালয়ে দুটি ইউনিট এবং ডেইলি স্টার কার্যালয়ে একটি ইউনিট আগুন নির্বাপণের কাজ করছে। পুলিশের সহায়তায় বাকি ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।”এ ঘটনায় এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।