জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৩০ নভেম্বর ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ ৩০ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।
শনিবার (২৯ নভেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত থাকবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে ২০ নভেম্বর বাজুস স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি মূল্য নির্ধারণ করেছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, যা ২১ নভেম্বর থেকে কার্যকর হয়।
স্বর্ণের দাম বাড়লেও দেশে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকা।