শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ঢাকায় ধড়পাকড় •

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, মামলা ৩২


রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩২টি মামলা দায়েরের পাশাপাশি ৮টি ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ইয়াবা, পেট্রোলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বিভাগগুলোর মধ্যে মিরপুরে সর্বোচ্চ ৭৩ জন গ্রেফতার হয়েছেন।

২১ নভেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, মামলা ৩২
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩২টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে ককটেল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগের পাশাপাশি গোয়েন্দা বিভাগ ও এসআরইউ সদস্যরাও এ অভিযানে অংশ নেন।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৭৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৭ জন, মতিঝিল বিভাগ থেকে ২৬ জন, রমনা বিভাগ থেকে ২৩ জন, গুলশান বিভাগ থেকে ১৮ জন এবং লালবাগ বিভাগ থেকে ১৯ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৪ জন এবং এসআরইউ বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে পুলিশ ৪টি অবিস্ফোরিত ও ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। পাশাপাশি ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ৪ বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি ২টি পলিথিনের গোলা, ১টি গ্যাসলাইট, ৬টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।