শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৩


দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৩ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৩ জনে।

২৯ আগস্ট ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ 

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৩
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৩ জনের শরীরে হাম বা হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৩ জনে।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৬৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।

এ সময়ে ৫৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছর দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৩ জনে। একই সময়ে আরও ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী ভর্তি হয়েছেন।তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত নজরদারি ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে।