বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা


সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এই নির্দেশনা অমান্য করলে আইনি ও শরিয়া উভয় ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। নিষেধাজ্ঞা জারির পর দেশটির অনেক কর্মকর্তা ইতিমধ্যেই নিজেদের স্মার্টফোন ধ্বংস করে ফেলেছেন বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

১৮ জুন ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ 

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তান। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে কর্মকর্তাদের আইনি ও শরিয়া উভয় ধরনের দণ্ড ভোগ করতে হবে। এই ঘোষণার পর নিজেদের স্মার্টফোনগুলো ধ্বংস করে ফেলেছেন দেশটির অনেক কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে ‘উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদ বা পরিষেবা কর্মীদের’ সবার জন্যই স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানের এক কর্মকর্তা ফোন থেকে নিষেধাজ্ঞার আদেশটি পড়ে শোনাচ্ছেন এবং অন্য একজন কর্মকর্তা জব্দকৃত ফোনগুলো ভেঙে ফেলছেন। আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করলে তার ডিভাইসটি গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি আদেশ লঙ্ঘনকারীর ওপর আইনি ও শরিয়া উভয় দণ্ড আরোপ করা হবে। এতে আরও বলা হয়েছে, এই আদেশ থেকে কোনোরকম ছাড় পেতে হলে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত ডিক্রি বা বিশেষ অনুমতির প্রয়োজন হবে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, আদালতের এই আদেশ বর্তমানে ‘বিক্ষিপ্তভাবে’ কার্যকর করা হচ্ছে। কিছু এলাকায় এটি কেবল সরকারি কর্মকর্তাদের ওপর প্রয়োগ করা হচ্ছে। আবার কোথাও কোথাও নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, স্কুল শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপরও এই নিষেধাজ্ঞা জোরপূর্বক প্রয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।