চিরনিদ্রায় শায়িত কারিনা হামিদ, গজারিয়ায় সম্পন্ন দাফন
১৯ মে ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণের তথ্য এবং নিয়োগের সময়ভিত্তিক পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়ে চিঠি পাঠায়। নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানিয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়, অধীন দপ্তর ও সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোতে থাকা শূন্য পদগুলোর তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য -উভয় ধরনের পদই অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের শূন্য পদ পূরণ, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।