শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন


৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার প্রকাশিত এ ফলে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা আগামী ১১ আগস্ট থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

২৩ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ 

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ফলাফলে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার্থীরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলের এসএমএস সেবার মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। পিএসসির পূর্বঘোষিত পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ ছিল ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের সাত দিন আগেই ফলাফল প্রকাশ করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ফল প্রকাশের পর কমিশনের সংশোধিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে। এর আগে প্রাথমিক পরিকল্পনায় ভাইভা ১০ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন এবং তারা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে ১ হাজার ৭৫৫টি ক্যাডার এবং ৩৮৫টি নন-ক্যাডার পদে জনবল নিয়োগের কথা রয়েছে। এ বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা এবং দেশের আরও সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।