ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী-এমপি ও কর্মকর্তাদের বন্দিজীবন, কারাগারে রয়েছেন যারা
২২ নভেম্বর ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৩৭ জন, তেজগাঁওয়ে ৫৫ জন, মিরপুরে ৬৯ জন, গুলশানে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৩৩ জন রয়েছেন।
অভিযান চলাকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, নগদ ১ হাজার ১৫৫ টাকা এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।