সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসযাত্রীসহ অন্তত ১২ নিহত


কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন। আহত হয়েছেন আরও অনেক যাত্রী। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর আপাতত ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

২২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ 

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসযাত্রীসহ অন্তত ১২ নিহত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার লেভেল ক্রসিংয়ে ভয়াবহ সড়ক-রেল দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রেন এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে নেমে পড়ে। আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন। তবে এখনো নিহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।

এই দুর্ঘটনার কারণে আপাতত রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত স্থান থেকে বাসটি সরিয়ে লাইন সচল করার কাজ করছে। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের কথা জানিয়েছেন।