রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসীর মরদেহ দেশে


কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় একটি চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় পৌঁছায়।

১৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ 

কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসীর মরদেহ দেশে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে। একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে বলেও জানা গেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতগামী একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে এসব মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়।

মরদেহগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দিতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।