মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
অপরাধ দমন •

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, উদ্ধার ১০ হাজার ইয়াবা


রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়েরের পাশাপাশি ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, ছুরি, সুইচ গিয়ার, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন গ্রেফতার হয়েছেন।

১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ 

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, উদ্ধার ১০ হাজার ইয়াবা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩৯টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন রয়েছেন। এছাড়া লালবাগ ও তেজগাঁও বিভাগ থেকে ৭৮ জন করে, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ২৭ জন, উত্তরা বিভাগে ২৫ জন এবং রমনা বিভাগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন আরও ৬ জন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।