আর্জেন্টিনার ধাক্কা • মেসিহীন আর্জেন্টিনার শুরুতেই হার, স্কালোনির কণ্ঠে ধৈর্যের বার্তা
১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে আসামিদের গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, লালবাগ বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, রমনা বিভাগে ৪০ জন এবং গুলশান বিভাগে ৩৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, একটি গুলির খোসা, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।