জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৪ মার্চ ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে হঠাৎ করে চাহিদা ও বিক্রি বেড়ে যাওয়ায় সাময়িকভাবে কিছু জায়গায় সংকট তৈরি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ও চাহিদার মধ্যে একটি সাময়িক ব্যবধান তৈরি হয়েছে। আগে যেভাবে সরবরাহ করা হতো, এখনো একইভাবে সরবরাহ চলছে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা চাপ তৈরি হয়েছে, যার ফলে সংকটের মতো পরিস্থিতি দেখা দিচ্ছে।
তিনি জনগণকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনের বেশি তেল না কিনলে সরবরাহ স্বাভাবিক থাকবে।
এ সময় তিনি আরও জানান, তেলের দাম বাড়ানোর বিষয়টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে নির্ধারিত হয়। তবে সরকার এখন পর্যন্ত তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।