এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে গিয়ে ভোটগ্রহণের প্রস্তুতি ও শুরুর কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা।
নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রে উপস্থিত হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স উল্টে-পাল্টে খালি দেখান এবং পরে তা ভোটগ্রহণের জন্য প্রস্তুত করেন। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি একটি বড় দিন।”
তিনি জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তারা সকালে ভোটগ্রহণের সূচনা প্রত্যক্ষ করেছেন। রাজধানীর পাশাপাশি সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দিনের বাকি সময়েও পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলেও জানান ইভার্স ইজাবস।
এ কেন্দ্রের প্রথম ভোটার রিতা খন্দকার গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত। “দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব আসুক। যেই আসুক, সে যেন দেশের ভালো চায়,”- বলেন তিনি। একই সঙ্গে তিনি গণভোটেও অংশ নিয়েছেন বলে জানান।
সকাল থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।