বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
২৮ জানুয়ারী ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষ নেবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে এ সময় তিনি গণমাধ্যমের কোনো প্রশ্ন নেননি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভোটের ফলাফল কী হবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। যুক্তরাষ্ট্র নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষ নেবে না। জনগণের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের অবহিত করেছেন। নির্বাচন কীভাবে সম্পন্ন হয় এবং এর ফলাফল কী দাঁড়ায়, সে বিষয়ে আমার যথেষ্ট আগ্রহ রয়েছে।
এর আগে বুধবার বেলা ১১টার পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে যান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।