এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১২ জানুয়ারী ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৫ লাখ ডলার করে রেমিট্যান্স।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরিফ হোসেন খান বলেন, শুধু ১১ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা সাম্প্রতিক সময়ের মধ্যে একদিনে অন্যতম সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের জুলাই থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৬০ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৩ শতাংশ বেশি। গত ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা, হুন্ডি নিয়ন্ত্রণ এবং বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বৃদ্ধির ফলেই প্রবাসী আয়ে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।