‘কতটা খারাপ’ দেখতে ভিড়, চীনে অপ্রত্যাশিত বক্স অফিস সাফল্য ‘নিউ লাই’-এর
২১ আগস্ট ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল আন্দিজ পর্বতমালার আনিসো শহরের প্রায় ৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের (আইজিপি) প্রধান হারনান্দো তাভেরা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তি অনেক গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে তিনি বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবশ্য ভূমিকম্পের পর আইজিপি শুরুতে এর মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছিল। পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ মাত্রা নির্ধারণ করা হয়।
পেরু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ এবং প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তার জন্য পরিচিত এই অঞ্চলে বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ভূমিকম্পনজনিত কার্যকলাপ সংঘটিত হয়।
তথ্যসূত্র: ইউএসএ টুডে