এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
২০ আগস্ট ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে তেলের দাম বৃহস্পতিবার সামান্য ওঠানামা করছে। গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের অক্টোবরের ফিউচার ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৮৭ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বরের ফিউচার ২ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮৫.৮১ ডলারে নেমেছে। তবে অক্টোবরের বেশি সক্রিয় ডব্লিউটিআই ফিউচার ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৮৪.৫৩ ডলারে পৌঁছেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই- উভয় ধরনের তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিন শেষে দুই বেঞ্চমার্কের দামই ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
বাজারে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি হলে বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব পড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের গতিপ্রকৃতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী দিনে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।