৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ
৩ আগস্ট ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
মিশরের উপকূলীয় এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় ভোরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী দেশ ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পরপরই সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেয় মিশরীয় রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে, সেখানে জরুরি সেবার কর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এক বিবৃতিতে মিশরীয় রেড ক্রিসেন্ট জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকা ভবনগুলোতে আপাতত প্রবেশ না করাই নিরাপদ। পাশাপাশি পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, এখন পর্যন্ত মিশর বা ইসরায়েলের কোনো এলাকা থেকে হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা বজায় রেখেছে।