এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু সৌদির
২৩ জুলাই ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়ার ঘটনাও ঘটে।
দিল্লি পুলিশ জানিয়েছে, সংঘর্ষে দুইজন সহকারী পুলিশ কমিশনার (এএসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে বিক্ষোভকারীদের একটি অংশ উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। এ সময় একজন পুলিশ সদস্যকে ধাওয়া করে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয় পুলিশ। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকদের ভাষ্য, সহিংসতা আন্দোলনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। পরে লাউডস্পিকার সংযুক্ত একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায় ঘোরানো হয়। তিনি মাইকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরকে কেন্দ্র করে প্রায় দেড় কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদিও সংসদ মার্গ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবুও যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থলে আন্দোলনকারীদের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।