রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার ৬৯


গত মাসে ভেনেজুয়েলায় কয়েক ঘণ্টার ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। একই ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা ও পুনর্বাসনে এখনও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির সরকার।

১৮ জুলাই ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ণ 

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার ৬৯
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। একই ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

শুক্রবার (১৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সর্বশেষ হতাহতের এ তথ্য জানান।

রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে ইতোমধ্যে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ১০৬টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ২১ হাজার ২৩৫ জন আশ্রয় নিয়েছেন। তবে এখনও ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

ভয়াবহ এই ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, যার ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।

ভেনেজুয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদলু এজেন্সি