বিপিএলে ফিক্সিংয়ের সত্যতা পেল বিসিবি, চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
৮ মে ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
হরমুজ প্রণালি ও ওমান সাগরসংলগ্ন মকরান এলাকায় একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ।
প্রতিবেদনে বলা হয়, গত রাতে মিনাউ কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় জাহাজটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে নিখোঁজ পাঁচ নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল ও অনুসন্ধানকারী বাহিনী সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে।
ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন নৌবাহিনী বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত কারণ ও পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও ওমান সাগরে এমন হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে যেকোনো সামরিক সংঘাত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে ওমান সাগর ও হরমুজ প্রণালির পরিস্থিতি অত্যন্ত থমথমে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা, মেহর নিউজ।