পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের একটি সূত্র জানিয়েছে, জাহাজগুলো যদি প্রণালির ওমান অংশ ব্যবহার করে চলাচল করে, তাহলে সেগুলোর ওপর হামলা চালাবে না ইরান। তবে এ প্রস্তাব বাস্তবায়নযোগ্য হবে কেবল তখনই, যখন যুক্তরাষ্ট্র তেহরানের উত্থাপিত শর্তগুলো মেনে নিতে প্রস্তুত থাকবে।
১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। এর উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণ উপকূলে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত।
আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য এই প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান -এই তিন দেশের জন্য এর গুরুত্ব আরও বেশি, কারণ তাদের জ্বালানি আমদানির প্রায় ৮০ শতাংশ এই পথেই আসে। পাশাপাশি সার, রাসায়নিক ও অন্যান্য পণ্য পরিবহণেও প্রণালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। এর ফলে জ্বালানি তেলবাহী জাহাজগুলো বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে এবং সরবরাহ সংকটও দেখা দিয়েছে।
এদিকে অবরোধের কারণে হরমুজ প্রণালিতে শত শত জাহাজ আটকা পড়েছে। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে সেখানে কয়েক শত জাহাজ এবং দুই হাজারেরও বেশি নাবিক আটকা অবস্থায় রয়েছেন।
(সূত্র: রয়টার্স)