এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৮ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অভ্যন্তরীণ নিরাপত্তা মিলিশিয়া কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে আইআরজিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, সোলেইমানির পাশাপাশি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিও নিহত হয়েছেন।তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা সংবাদ সংস্থা তাসনিম জানায়, ‘আমেরিকান-জায়নবাদী শত্রুর হামলায়’ সোলেইমানি নিহত হয়েছেন।
আইআরজিসির বিবৃতিতে সোলেইমানির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও আলী লারিজানির মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।এই হত্যাকাণ্ডের ঘটনায় ইরান-ইসরাইল-মার্কিন যুক্তরাষ্ট্র -এর মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের শঙ্কাও তৈরি হয়েছে।
খবর জানিয়েছে আলজাজিরা।