পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
৭ মার্চ ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নবী চিত শহরে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর অন্তত তিন সদস্য এবং জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেটের একজন সদস্য রয়েছেন। হামলায় অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছেন। এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মীরা কাজ করছেন।
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে লেবাননের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে বেকা উপত্যকার মতো সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলার তীব্রতা বেড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
সূত্র: আল-জাজিরা।