মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
৫ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পরে চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি আবুধাবীর উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে একই ফ্লাইট আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকায় পৌঁছায়।
বিশেষ ফ্লাইটটি পরিচালিত হয় ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে। ঢাকা/চট্টগ্রাম–আবুধাবী রুটে ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৪৯ এবং আবুধাবী–ঢাকা রুটে ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৫০।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা, ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এদিকে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ফ্লাইট ক্রু সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে আছেন। তাদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।