রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: দুইজন গ্রেপ্তার, বাড়িতেই গোসল-খেজুর খেয়ে ইয়াবা সেবন
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিতে বেইজিং আগ্রহী।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত হবে। চীন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকতে চায়।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি উল্লেখ করেন, চীন তার ‘বাংলাদেশ প্রথম’ নীতিকে সমর্থন করে এবং বর্তমান সরকারের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও উন্নয়নসহ সব খাতে সহযোগিতা বাড়াতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য চীন সফর প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী চীন সফর করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া, দক্ষিণ এশিয়ায় দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে চীন তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না বলেও মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।