এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৩০ নভেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন বিভাগে যেসব রোগী ভর্তি হয়েছেন—
বরিশাল বিভাগ: ৭৫ জন
চট্টগ্রাম বিভাগ: ৯৫ জন
ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ১১৬ জন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ১৪৭ জন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ৭৪ জন
খুলনা বিভাগ: ৫৬ জন
ময়মনসিংহ বিভাগ: ৪৫ জন
রাজশাহী বিভাগ: ১৭ জন
রংপুর বিভাগ: ২ জন
সিলেট বিভাগ: ৯ জন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৮০৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৪ হাজার ৪০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এ রোগে এ বছর এখন পর্যন্ত ৩৮২ জনের মৃত্যু হয়েছে।
ক্রমাগত সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্কতা ও দ্রুত স্বাস্থ্যসেবার আওতায় আসার পরামর্শ দিয়েছেন।