এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৭ নভেম্বর ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতির দিকে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাঠানো দৈনিক প্রতিবেদনে জানানো হয়, গত এক দিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
বরিশালে: ৬৯ জন
চট্টগ্রামে: ৮৬ জন
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৯২ জন
ঢাকা উত্তর সিটিতে: ১২৫ জন
ঢাকা দক্ষিণ সিটিতে: ৮৬ জন
খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৪১ জন
ময়মনসিংহ: ৩৭ জন
রাজশাহী: ২৫ জন
রংপুর: ২ জন
সিলেট: ৪ জন
গত ২৪ ঘণ্টায় ৫৮৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ২১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন, এবং একই সময়ে ডেঙ্গুজনিত কারণে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।
এর আগে ২০২৪ সালে জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন, সেই বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।