মঙ্গলবার, ৫ মে, ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ


সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগ ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

সোমবার (৩ মে) অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা হয়েছে ৪১ হাজার ৭৯৩ জন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫৪ জনের শরীরে। ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই সময়সীমায় সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।